ঢাকাSunday , 9 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পুলিশভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ: কালিগঞ্জ থানার ওসিসহ আহত ১০

admin
June 9, 2019 9:46 pm
Link Copied!

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পানিরকল নামক স্থানে পুলিশভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কালিগঞ্জ থানার ওসিসহ গুরুতর জখম হয়েছেন অন্তত ১০ জন।
কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম আজিজুর রহমান জানান, রোববার (৯ জুন) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন থেকে মাস্টার প্যারেড করে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান (৪৯), কনস্টেবল বখতিয়ার রহমান (৫২) ও ড্রাইভার কনস্টেবল অমিত কুমার (৩৫) পুলিশভ্যানে কালিগঞ্জ থানায় ফিরছিলেন।
সকাল পৌণে ১০ টার দিকে দেবহাটা উপজেলার পানিরকল নামকস্থানে কালিগঞ্জ থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসের (যশোর-জ-০৪-০০৪৮) সাথে পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ওসি হাসান হাফিজুর রহমান, কনস্টেবল বখতিয়ার ও অমিত কুমারসহ বাসের অন্তত ৭ যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নলতা হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় ওসি হাসান হাফিজুর রহমান ও অপর দুই পুলিশ সদস্যকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাসের আহত যাত্রীরা নলতা হাসপাতালসহ বিভিন্ন স্থান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ ও কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে বেলা ২ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান ও দুই পুলিশ সদস্যকে দেখতে যান পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।