ঢাকাSunday , 9 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দাখিল ও এসএসসি সমমানের কৃতি ছাত্র সংবর্ধনা

admin
June 9, 2019 9:33 pm
Link Copied!

বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে দাখিল ও এসএসসি সমমানের কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় বাঁকাল ইসলামি সেন্টারে মাওলানা মুজাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আঃ সামাদ, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসেন, আল আওনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির।
উপস্থিত ছিলেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার সভাপতি আব্দুল মান্নান, জেলা যুব সংঘের সহ-সভাপতি মাওলানা আসাদুল্লাহ বিন মুসলিম, সাধারণ সম্পাদক নাজমুল আহসান, অর্থ সম্পাদক মাসউদ রেজা খান, প্রচার সম্পাদক শফিউল্লাহ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ, দফতর সম্পাদক আসাদুল ইসলাম, মাওলানা ইসরাইল, আল আওনের জেলা সভাপতি ডা: এস এম ইসরাইল, ডাঃ হাসানুজ্জামান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।