ঢাকাFriday , 7 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলনার আফিলগেট বাইপাসে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

admin
June 7, 2019 9:53 pm
Link Copied!

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি : খুলনার খানজাহান আলী থানাধীন আটরা আফিলগেট বাইপাসের মেট্রো টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পশ্চিম পাশে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মাথায় আঘাতপ্রাপ্ত লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকার লোকজন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। লুঙ্গি-গেঞ্জি পরিহিত নিহত ঐ ব্যক্তিকে দুষ্কৃতিকারী মাথার ডান পাশের পিছনে ধারালো অস্ত্র দিয়ে কুপি হত্যা করে ফেলে রেখে গেছে। এলাকাবাসী জানান নিহত ব্যক্তির পরিহিত গায়ের গেঞ্জির লেখা দেখে ধারনা করা হচ্ছে তার বাসা ফুলতলা এলাকায় হতে পারে । ভ্যান অথবা ইজিবাইক ছিনতাইয়ের জন্য অথবা অন্য কোন কারনে রাতের যে কোন সময় দুষ্কৃতিকারীরা তাকে এখানে এনে হত্যা করে ফেলে রাখতে হতে পারে। নিহত ব্যক্তির ডান পায়ে কিছুট সমস্যা রয়েছে।
এ ব্যাপারে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। নিহত ব্যক্তির মাথায় একটি কোপের চিহৃ রয়েছে। তার কাছে একাত্তর টাকা এবং একটি লাইটার পাওয়া গেছে। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।