পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশ ও বিদেশে বসবাসরত সাতক্ষীরারবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার ও র্যাব-৪ এর অধিনায়ক চৌধুরী মঞ্জুরুল কবির (পিপিএম বার)। সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, সিয়াম সাধনার ইবাদত-মগ্ন রোজাশেষে আবার এল মুসলিম উম্মাহ’র মহানন্দ ঈদোৎসব ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা সহ দেশ-বিদেশের সর্বস্তরের নাগরিকগণকে জানাই ঈদ মোবারক, অকৃত্রিম শুভেচ্ছা। ঈদুল ফিতর সবার জন্য বয়ে আনুক সুখ-সমৃদ্ধি, অনাবিল আনন্দ। ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের দুয়ারেই এ আনন্দ বয়ে যাক সমহারে- এ কামনা করি। ‘পবিত্র এ দিনে আমি মহান আল্লাহর কাছে সকলের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
