আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিভিন্ন মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ আবদুস সালাম জানান, রবিবার (২ জুন) থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে এসআই বিল্লাল হোসেন শেখ, এএসআই মাহবুব হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় বড়দল গ্রামের বাশার আলী মোল্যার ছেলে সিআর-১৫৫/১৮ নং মামলার আসামি নাজমুল ইসলাম লাদেনকে বড়দল বাজার থেকে, পাইথালি গ্রামের মৃত অনিল কর্মকারের ছেলে এমপি-৩৯০/১৬ নং মামলার আসামি সুকুমার কর্মকারকে তার নিজ বাড়ি থেকে এবং বল্লভপুর গ্রামের মৃত বাবর আলী শেখের ছেলে জিআর-১৭৮/১৮ নং মামলার আসামি কামরুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। সোমবার আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
