আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে গলায় ফাঁস দিয়ে জগধাত্রী (৫০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৩ জুন) বেলা ১০ টার দিকে কুল্যা ইউনিয়নের দাঁদপুর গ্রামে। তিনি ওই গ্রামের জগদীশ মন্ডলের স্ত্রী ও কাদাকাটি গ্রামের মৃত করুনা মন্ডলের ছেলে।
জগধাত্রীর ছেলে অজয় মন্ডল জানান, সোমবার সকালে বাবা ও আমি কাজের উদ্দেশ্যে চলে যাই। এরপর ১০টার দিকে মা ঘরের দরজা দিয়ে ঘরের আড়ার সাথে নেট জাল বেঁধে গলায় ফাঁস দেয়। বাড়ির লোকজন জানতে পেরে দরজা ভেঙে তাকে নামিয়ে দেখে মারা গেছে। সংসার জীবনে টুকটাক ঝগড়া হয়ে থাকে তবে ঠিক কি কারণে মা আত্মহত্যা করেছে বলতে পারব না।
খবর পেয়ে আশাশুনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুরোতহাল রিপোর্ট শেষে ওই দিনই লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
