ঢাকাSunday , 2 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে সুজনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

admin
June 2, 2019 9:02 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: সুজন-সুশাসনের জন্য নাগরিক মণিরামপুর উপজেলা কমিটির উদ্যোগে শনিবার (১জুন) বিকেলে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মণিরামপুর উপজেলা কমিটির উপদেষ্টা ডাঃ এম. ছবেদ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা কমিটির সাবেক সম্পাদক অধ্যাপক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠানে কমিটির সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দীন শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, নির্বাহী সদস্য ও জাসাস নেতা আসাদুজ্জামান রয়েল, সুজন উপজেলা কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক আব্দুল লতিফ, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এম. আলাউদ্দীন, সিনিয়র সদস্য অধ্যাপক হোসাইন নজরুল হক, মাস্টার নজরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ও কাউন্সিলর গীতা রাণী কুন্ডু, কাউন্সিলর পারভীনা আকতার, সুজনের প্রচার সম্পাদক শফি স¤্রাট, সদস্য শফিকুজ্জামান, শফিয়ার রহমান ওরফে শফিক শিমু, আজিজুর রহমান, গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম শফিক, শিক্ষক তুহিন আহম্মেদ, হাদিউজ্জান হাদি, আবুল কাসেম বাবলু, শিক্ষক হাদিউজ্জামান, সাংবাদিক মোন্তাজ হোসেন, তাজাম্মুল হুসাইন, লাইব্রেরিয়ান জমিরুল ইসলাম, আতিয়ার রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।