ঢাকাSunday , 2 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের মাঝে বিএনপির ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

admin
June 2, 2019 9:05 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে বিএনপির ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে আন্দোলন-সংগ্রামে নিহত ১১ পরিবারের সদস্যদের হাতে এসব তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাবেক সভাপতি শামসুল হুদা, অ্যাডভোকেট নজরুল ইসলাম, রফিকুর রহমান তোতন, অ্যাডভোকেট জাফর সাদিক, আব্দুস সামাদ আজাদ, অ্যাডভোকেট আবু মুরাদ, থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রকৌশলী কামাল হোসেন, যুবদল সভাপতি আসাদুজ্জামান মিন্টু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।