পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও সদর উপজেলার কদমতলা রিপোর্টার্স ক্লাবের উদ্যেগে প্রতিবন্ধি ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় কদমতলা বাজারস্থ হাসান মার্কেটে ক্লাবের সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিললু রহমানের পরিচালনায় ১০০ প্রতিবন্ধি ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ঈদ সামগ্রী করেন বিতরণর ১০নং আগরদাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বর ও বর্তমান মেম্বর প্রার্থী আব্দুল কদ্দুস, আক্তার হোসেন বয়াতী, আলম, ক্লাবের সহ-সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুর রহমান লিটু, সাংগঠনিক সম্পাদক হাসানুল্লাহ, অর্থ সম্পাদক হারুন উর রশিদ, সদস্য মিজানুর রহমান, ইকরামুল কবির, রফিকুল ইসলাম প্রমুখ। প্রেস রিলিজ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
