এস এম সাহেব আলী, গাবুরা প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাস্টার মুজিবর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা আক্তারুজামান, ৭নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম মোড়ল, শাহাদাত ঢালী রাজ্জাক মোল্ল্যা প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ রেজাউল করিম সাহেব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
