দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউপি চেয়ারম্যান এমাদুল ইসলামের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) দক্ষিণ কুলিয়ায় চেয়ারম্যানের নিজস্ব বাস ভবনে উপস্থিত থেকে ১৪শ মানুষের মাঝে ঈদ সামগ্রী ও লুঙ্গি-শাড়ি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম মোস্তফা, কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
