শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে বৈচিত্র ও যুব নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ সমাপনী হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১২টায় বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় উপজেলা পাবলিক লাইব্রেরিতে বৈচিত্র ও যুব নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী হয়। বারসিকের লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বারসিকের সহযোগী সমন্বয়কারী বাহাউদ্দীন বাহার। কর্মশালায় উপকূলীয় শিক্ষা ও বৈচিত্র উন্নয়ন সংস্থা (সিডিও) ইয়ুথ টিম ও সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের ৩০ জন অংশগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
