ঢাকাThursday , 30 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে মদসহ বিভিন্ন ভারতীয় পন্য জব্দ

admin
May 30, 2019 9:54 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় মদ, চা পাতা, সেন্ডেল এবং নেহা মেহেদী জব্দ করেছে। বৃহস্পতিবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার (৩০ মে) ভোর ৪টায় কুশখালী বিওপির সদস্যরা খৈতলা থেকে ২৮ হাজার ৫০০ টাকা মূল্যের ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে।
একই দিন ভোর সাড়ে ৫টায় কাকডাংগা বিওপির সদস্যরা কেড়াগাছি থেকে ৪০ হাজার টাকা মূল্যের ১৩৩ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে। অপরদিকে বুধবার দিবাগত রাত ২টায় একই বিওপির সদস্যরা কেড়াগাছি এলাকায় অভিযান পরিচালনা ৫০ হাজার ৪০০ টাকা মূল্যের ১২৬ জোড়া ভারতীয় সেন্ডেল জব্দ করে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের সদস্যরা যাত্রীবাহী বাস তল্লাশী করে ৫১ হাজার) টাকা মূল্যের ১৭শ পিস ভারতীয় নেহা মেদেী জব্দ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।