ঢাকাThursday , 30 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার সাজ্জাদুর রহমান : পুলিশ বাহিনীর কোন সদস্য অপকর্মে যুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

admin
May 30, 2019 10:12 pm
Link Copied!

মীর খায়রুল আলম: দেবহাটায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, জেলা পুলিশের নানামুখী পদক্ষেপ ও চলমান অভিযানের কারণে পূর্বের তুলনায় জেলাতে মাদক ও জঙ্গীবাদ অনেকটাই কমেছে। তবে সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া কেবলমাত্র পুলিশ বাহিনীর পক্ষে পুরোপুরি অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। যারা অদ্যবধি মাদক কিংবা অন্যান্য অপরাধের সাথে সম্পৃক্ত তাদের সম্পর্কে পুলিশকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুণ। যদি পুলিশ বাহিনীর কোন সদস্যও এ ধরণের অপকর্মে যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। ২০১৩ সালের মতো সাতক্ষীরাতে আর কখনো কালো অধ্যায় সৃষ্টি হবেনা। যদি কোন ব্যক্তি বা গোষ্ঠী সাতক্ষীরাতে ফের অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়, তাহলে তাদেরকে কঠোর হাতে দমন করবে পুলিশ। পুলিশ জনতা ভাই ভাই, অপরাধের ঠাই নাই।
বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় দেবহাটা থানার আয়োজনে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে এবং থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরীর সার্বিক সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সহকারী কমিশনার আব্দুল মালেক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আরকে বাপ্পা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, এসআই এসআই হেকমত আলী, এসআই মুনিরুল ইসলাম, এসআই প্রদীপ কুমার, এসআই জসীম উদ্দীন, এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই দরবেশ ফকির, এএসআই রোকনুজ্জামান খান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।