ঢাকাThursday , 30 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা

admin
May 30, 2019 11:09 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।