ঢাকাThursday , 30 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় মাছের ঘের থেকে প্রতিবন্ধীর লাশ উদ্ধার

admin
May 30, 2019 11:05 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় মাছের ঘের থেকে মাজেদুল ইসলাম নামে এক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে সাড়ে ১০টার সময় উপজেলার রামভদ্রপুর গ্রামের ডা. কালামের মাছের ঘেরের বেড়ীবাঁধের উপর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মাজেদুল ইসলাম (৪০) উপজেলার শ্রীরামপুর গ্রামের মাওলনা রিয়াজুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়- রামভদ্রপুর গ্রামের ন-কাটি বিলের জোমখানা মাঠের মাছের ঘেরের পাহারাদাররা সাড়ে ১০টার দিকে ঘেরে পাহারা দিতে গেলে ঘেরের বেড়ী বাঁধের উপর লাশ পড়ে থাকতে দেখে।
কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন জানান, খবর পেয়ে আমার কলারোয়া থানা পুলিশের একটি দল সেখানে যায়। কিন্তু লাশ পড়ে থাকা স্থানটি যশোর জেলার শার্শা থানা এলাকার মধ্যে হওয়ায় শার্শা থানা পুলিশকে অবহিত করা হয়। পরে তারা লাশ নিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।