কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার বলেছেন, ‘মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। সুনির্দিষ্ট যে কোন অপরাধের অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়ায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে উদ্যোগী হতে হবে।
‘জঙ্গি-মাদক প্রতিকারে, জনতা পুলিশ এক কাতারে’, ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গিয়াসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যাপক এম.এ ফারুক, ওয়ার্কার্স পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক স.ম মোরশেদ আলী ও কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম।
থানার পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, আফজাল হোসেন হাবিল, শামছুদ্দীন আল মাসুদ বাবু, এসএম মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আব্দুল হামিদ সরদার, শেখ ইমরান হোসেন, আসলামুল আলম আসলাম, মাহবুবুর রহমান মফে, কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক কে.এম আনিছুর রহমান প্রমুখ।
