ঢাকাTuesday , 28 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের দেবীপুর ক্লিনিকে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

admin
May 28, 2019 10:59 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: ‘মর্যাদা ও অধিকার স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি সেবায় অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরের দেবীপুরে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় এই র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক অপূর্ব রঞ্জন মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর ইউপি সদস্য মলয় কুমার গায়েন। সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকার (সম্পদ) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য দেলোয়ারা বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক আবুল খায়ের, নবযাত্রা প্রকল্পের এমসিএইচএন অর্গানাইজার মোছা. শিরিন আক্তার, ক্লিনিক ভুমিদাতা রাজেন্দ্র মন্ডল প্রমুখ। সভায় বক্তারা কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী-প্রসূতি মহিলাদের বিভিন্ন ধরনের সেবাসমূহ, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু কমানোর জন্য সরকারের বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ, গর্ভবতীদের চেক-আপ, বিপদ চিহ্ন, শিশুদের মায়ের বুকের দুধ ও বাড়তি খাবার খাওয়ানোর প্রয়োজনীয়তা, বাল্য বিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।