ঢাকাTuesday , 28 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় হত্যা মামলার আসামি রাজু ফেনসিডিলসহ গ্রেফতার

admin
May 28, 2019 9:35 pm
Link Copied!

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় সাংবাদিক জামাল হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি রাজু মল্লিককে (৪২) ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত দেড়টার দিকে কাশিপুর বাজারের পাকারাস্তা সংলগ্ন মুকুলের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজু মল্লিক উপজেলার কাশিপুর গ্রামের মৃত শমসের মল্লিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও সাংবাদিক জামাল হত্যা মামলার অন্যতম আসামি রাজু মল্লিক কাশিপুর বাজারে মুকুলের দোকানের সামনে ফেনসিডিল বেঁচা-কেনা করছে। এসময় শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তারের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে রাজু মল্লিককে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।
এ ব্যাপারে শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও সাংবাদিক জামাল হত্যা মামলার অন্যতম আসামি রাজু মল্লিককে গ্রেফতার করা হয়েছে। সে এলাকার চিহ্নিত মাদক স¤্রাট। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ ১০টি মামলা রুজু রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।