সৌমেন মজুমদার, তালা: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুতি একজন মানুষকে ফিরিয়ে দিতে পারে সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্ন। সমাজের বৃত্তবান ও দানবীরদের নিকট পবিত্র রমজান দানের মাসে এমনি আকুতি জানিয়েছেন তালা উপজেলার বারুইহাটি গ্রামের মৃত মো. হামিদ মোড়লের স্ত্রী রাবেয়া বেগম(৫৫)। ২০ বছর আগে স্বামীকে হারিয়ে বিধবা বেশে ২ ছেলে ও মেয়েকে নিয়ে অতি কষ্টে দিনাতি পাত করছেন তিনি। সাংসারিক অবস্থা মোটেও ভালো না। ২ ছেলে অন্যের দ্বারে জন-মজুর দিয়ে মা রাবেয়া এবং তাদের সন্তানদের নিয়ে কোন প্রকার দিনাতিপাত করছেন। এরমধ্যে গত ৬ মাস যাবত টিউমার রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন রাবেয়া। সম্প্রতি ঢাকায় গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ২ মাস আগে ধরা পড়ে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন। অভাবের সংসাবে কষ্টের মধ্যদিয়ে ঔষধ কিনেছেন কিন্তু বর্তমানে ক্যান্সার ধরা পড়ায় তাকে প্রতি মাসে কেমো দিতে হচ্ছে। ডাক্তার বলেছেন, পুরোপুরি সুস্থ হতে ৪ লাখ টাকার মত খরচ হবে। দরিদ্র ছেলেদের পক্ষে এই ব্যয় সরবরাহ করা সম্ভব না হওয়ায় সমাজে বৃত্তবান ও দানশীল ব্যক্তিদের নিকট পৃথিবীতে বেঁচে থাকতে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। বিকাশ একাউন্ট ০১৭১৪-৯৩৮৫১০ নাম্বারে সাহায্য পাঠাতে অনুরোধ করেছেন রাবেয়া বেগম।
