দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পানিতে ডুবে ঐশি (৬) ও মিম (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) বেলা ১২টার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের ঢালীর ঘের এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঐশি ওই এলাকার আনারুল ইসলামের মেয়ে ও মিম সাগর হোসেনের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য বিকাশ সরকার জানান, মিম ও ঐশি এক সঙ্গে খেলা করতে করতে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। এতে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
