আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে গ্রাম আদালতে ব্যবহৃত ফরম ও রেজিস্ট্রার এবং গ্রাম আদালত অপারেশন ম্যানুয়াল বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদে বাস্তবায়িত গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনুষ্ঠানে উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে ব্যবহারের জন্য ফরম ও রেজিস্ট্রার এবং গ্রাম আদালত অপারেশন ম্যানুয়াল বই প্রদান করা হয়। স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে এসব কাগজ পত্রাদি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী গোলাম মোস্তফাসহ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
