ঢাকাMonday , 27 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ধান-চাল সংগ্রহ নিয়ে উপ-খাদ্য নিয়ন্ত্রকের সাথে নাগরিক আন্দোলন মঞ্চের মতবিনিময়

admin
May 27, 2019 10:36 pm
Link Copied!

সাতক্ষীরায় সরকারের ধান-চাল সংগ্রহের সার্বিক পরিস্থিতি, কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি এবং কোন প্রকার হয়রানি ছাড়া ধান বিক্রয়ের বিষয়ে জেলার উপ-খাদ্য নিয়ন্ত্রকের সাথে মতবিনিময় করেছে নাগরিক আন্দোলণ মঞ্চের নেতৃবৃন্দ।
সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপ খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেনের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাগরিক আন্দোলণ মঞ্চ সাতক্ষীরার সভাপতি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, সহ-সভাপতি প্রকৌশলী আবেদুর রহমান, অ্যাডভোকেট ওসমান গণি, নির্বাহী সদস্য কল্যাণ ব্যানার্জী, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন প্রমুখ। এসময় সরকারের পক্ষ থেকে কোন প্রকার হয়রানি ছাড়া এবং সরাসরি কৃষকদের মাধ্যমে ধান-চাল সংগ্রহের অনুরোধ জানানো হয় নাগরিক আন্দোলন মঞ্চের পক্ষ থেকে। খাদ্য গুদামে যাতে কোন প্রকার দালাল প্রশ্রয় না পায় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হলে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপ খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।