ঢাকাMonday , 27 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্বাশুড়ির অত্যাচারে দুই সন্তানকে নিয়ে মায়ের আত্মহত্যা, আটক ৩

admin
May 27, 2019 11:07 pm
Link Copied!

ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় শ্বাশুড়ির অত্যাচারে দুই সন্তানকে নিয়ে মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার চালিতাবাড়িয়া-দিঘা গ্রামে ইব্রাহিম হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, সাংসারিক অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে মা হামিদা তার ছেলে সোহান ও মেয়ে শরিফাকে গ্যাস ট্যাবলেট দিয়ে লিচু খাইয়ে দেয়। পরে হামিদা নিজেও গ্যাস ট্যাবলেট খেয়ে নেয়। এতে ঘটনাস্থলে মা হামিদা ও ছেলে সোহান মারা যায়। পরবর্তীতে মেয়ে শরিফা খাতুনকে হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া এলাকায় গুঞ্জণ ছড়িয়ে পড়েছে, প্রতিবেশী সিদ্দিক সরদারের সাথে নিহত হামিদার শ্বাশুড়ি মরিয়মের পরকীয়ার সম্পর্ক ছিল। যা দেখে ফেলায় হামিদাকে অসামাজিক কার্যকলাপ করতে জোর জবরদস্তি করে তার শ্বাশুড়ি।
এছাড়া, সাংসারিক অভাব-অনটনের সুযোগে শ্বাশুড়ি মরিয়ম শরিফা খাতুনকেও বিভিন্ন সময় অসামাজিক কাজে লিপ্ত হতে প্রস্তাব দিত। এক পর্যায়ে ঘটনার রাতে আসন্ন ঈদে সন্তানদের পোশাক কিনতে ও সাংসারিক নানা অভাব অনটনের বিষয়ে বৌ-শ্বাশুড়ির মধ্যে গোলযোগ ও অশ্লীল বাক্য বিনিময় হয়। ফলে হামিদা তার ছেলে-মেয়েকে নিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত হামিদা খাতুনের শ্বশুর আরাফাত হোসেন সরদার, তার স্ত্রী মরিয়ম বেগম ও এক প্রতিবেশী সিদ্দিক সরদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এদিকে নিহত হামিদার স্বামী ইব্রাহিম এই দুর্ঘটনার জন্যে তার মাকে দায়ী করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।