ঢাকাMonday , 27 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রঙিন অস্তাচল : জুলকার নাঈম

admin
May 27, 2019 10:50 pm
Link Copied!

ক্ষণ স্রোতা মরিচাপ তটে দাঁড়িয়ে
অম্বর পানে দু’হাত বাড়িয়ে!
আমি উড়তে চাই
যেভাবে বিহগ ডানাতে দিয়ে ভরÑ
সমীরণে ভেসে বেড়াই।
চাই বালুতে বাঁধিতে ঘর
যেভাবে অষ্টপায়ী কাঁকড়া গড়িছে তার ঘর।
হিংসা তব আমি করি,
বিধু’ যা দিয়েছ তুমি ভূবন ভরি।
সূর্যোদয় দেখি আঁধার কেটেছে,
যখনই আলো আসি মর্তে পৌঁছে।
অস্তমিত ক্ষণ আসিল যখন
বিপরীত তার দেখিনু তখন।
বিধাতা’ তোমারই হাতে হয়েছে এসবের রূপদান,
তবে কেন সুন্দরের এত রঙিন ব্যবধান।
উভই ঈর্ষাণীয় সুন্দর কারণ
বিধাতা’ করেছ তুমি তা মোদের দান।
ঘোলটে তটিনীর জলে
যখন অস্তমিত সূর্যের ছায়া এস পড়ে;
তখন তি মায়াবী আখরÑ
না পড়ে মানব হৃদে।
অস্তচলা লালচে আভা
যখন মেঘের ভেলার সাথে মিশে,
সাজায় পশ্চিমের আকাশে।
তখন মানব হৃদয়ে নাড়া লাগে!
যখনই বিপুলা পৃথিবীর
এই ক্ষুদ্র রূপ আমি দেখি-
যায় নয়ন ও মন আমার ভরি।
আল্লাহ্ তোমার নিখুত সৃষ্টি দেখি,
এবাদাতে তোমার সিজদায় আমি পড়ি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।