ঢাকাSunday , 26 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মৌতলা ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা

admin
May 26, 2019 9:49 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের এক কোটি ২৯ লাখ ২৮ হাজার ৯৫০ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৬ মে) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত প্রকাশ্য বাজেট অধিবেশনে এই বাজেট ঘোষণা করা হয়।

বাজেট অধিবেশনে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সচিব তানজির আহমেদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মুজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি সদস্য নজরুল ইসলাম, মাহফুজা খাতুন, মশিউর রহমান পলাশ, মীর সালমান রহমান, রাজিয়া সুলতানা, আকবার আলী, হামিদা সুলতানা, মৌতলা ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি কাজী একরামুল্লাহ ফারুকী, নবযাত্রা প্রকল্পের গনেশ চন্দ্র মন্ডল, রুমানা হক, শারমিন আক্তার, ইউনিয়ন ওয়াটসন কমিটির সদস্য মাওলানা আব্দুল খালেক, শাকিলা আমীন প্রমুখ।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বাজেট ঘোষণা করার পর উপস্থিত এলাকাবাসী প্রশ্ন ও উত্তর পর্বে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।