ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় মদ, শাড়ী, চকলেট, অমল দুধ, পাতার বিড়ি, তালা, নেহা তৈল, সেন্ডেল, চা পাতা, গুড়া দুধ, পলিথিন ও গরু জব্দ করেছে। রোববার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার ভোর সাড়ে ৪টায় কুশখালী বিওপি’র সদস্যরা শশ্মান ঘাট এলাকা থেকে ৩৬ হাজার টাকা মূল্যের ২৪ বোতল ভারতীয় মদ ও ৫ হাজার টাকা মূল্যের ১০টি ভারতীয় তালা, শনিবার দিবাগত রাত ৯টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা গাড়ীখালী পাঁকা রাস্তা থেকে ৪০ হাজার টাকা মূল্যের ২০ পিস ভারতীয় শাড়ি, একই দিন রাত সাড়ে ৯টায় পদ্মশাখারা বিওপি’র সদস্যরা হাড়দ্দা এলাকা থেকে ৫০ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় গরু, রোববার সকাল ৭টায় একই বিওপি’র সদস্যরা হারদাপুর এলাকা থেকে ৮ হাজার ৮৭৫ টাকা মূল্যের ৩৫৯ প্যাকেট ভারতীয় চকলেট, ১৪ হাজার ৪০০ টাকা মূল্যের ৩৬ প্যাকেট ভারতীয় অমল দুধ এবং ২০ হাজার ৮০০ টাকা মূল্যের ১০৪ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি,
একইদিন সকাল সাড়ে ৭টায় বাকাল চেক পোস্ট থেকে ৮ হাজার ৮০০ টাকা মূল্যের ২৪ বোতল ভারতীয় নেহা তেল ও ১০ জোড়া ভারতীয় সেন্ডেল, রোববার দুপুর আড়াইটায় বাকাল চেক পোস্ট থেকে ২৯ হাজার ৫০০ টাকা মূল্যের ৯০ পিস ভারতীয় সাইন স্কিন ক্রীম, রোববার ভোর সাড়ে ৫টায় তলুইগাছা বিওপি’র সদস্যরা কেড়াগাছি থেকে ২৪ হাজার টাকা মূল্যের ৬০ কেজি ভারতীয় চা পাতা, একই দিন সকাল সাড়ে আটটায় ভোমরা বিওপি’র সদস্যরা লক্ষীদাড়ী থেকে ৪ হাজার ৪৭০ টাকা মূল্যের পাঁচ কেজি ভারতীয় গুড়া দুধ ও পাঁচ কেজি ভারতীয় পলিথিন জব্দ এবং সকাল ৮টায় হিজলদী বিওপি’র সদস্যরা রামকৃষ্ণপুর থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের চারটি ভারতীয় গরু আটক করে।
