ধুলিহর প্রতিনিধ: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা হয়েছে।
রোববার (২৬ মে) সকালে ইউপি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করা হয়।
ধুলিহর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার পিসি অক্ষ্ময় কুমার সরকার, সম জালাল উদ্দীন, গণেশ রমেশ চন্দ্র মন্ডল, নুরুল ইসলাম, আব্দুল মাজেদ, আব্দুর রশিদ, ইউপি সদস্য আঞ্জুয়ারা খাতুন, শফিকুল ইসলাম, আনিছুর রহমান, মফতুন হোসেন, হাফিজুর রহমান, বিপ্লব বিশ্বাস, তপনশীল। অনুষ্ঠানে ধুলিহরের ইউপি সচিব শরিফুল ইসলাম বাজেটের সার-সংক্ষেপ পাঠ করেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
