সকলের সামান্য সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি নির্মল হাঁসি, এক অসহায় মায়ের কোল। গরিব অসহায় ভ্যান চালকের কন্যা বিথি (১৫)। সে শহরের চালতেতলাস্থ কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। তার পিতা ভ্যান চালক হাফিজুল ইসলাম। পিতার সামান্য আয়ে তাদের সংসারই ঠিকমত চলে না। এ কারণে তার মাকেও অন্যের বাড়িতে কাজ করতে হয়। ভাগ্যের নির্মম পরিহাসে বিথির হার্ট লিক হয়ে যায়। বহু কষ্টে অর্থ উপার্জন করে এপর্যন্ত তার চিকিৎসা করিয়েছেন। কিন্তু দ্রুত হার্ট অপারেশন করতে না পারলে তাকে আর বাঁচানো যাবে না। অপারেশন করতে প্রায় ৩ লক্ষাধিক টাকার প্রয়োজন। যা তার গরিব পিতা-মাতার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই অসহায় পরিবারটি কন্যার সুচিকিৎসার জন্য তাকিয়ে আছেন সমাজের দানবীর মানুষের দিকে। সকলের সামান্য সহযোগিতা পেলে হয়তো বিথি আবারো সকলের মত হেঁসে খেলে সুন্দর জীবন যাপন করতে পারবে। তাকে সাহায্য পাঠাতে যোগাযোগ করুন শাহানারা খাতুন (মা) বিকাশ নং- ০১৯১৭ ৮৬৮২৩৩। প্রেস বিজ্ঞপ্তি
