সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় তুফান কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সায়ীদ উদ্দীন, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, সদর থানা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী। প্রেস বিজ্ঞপ্তি
