ঢাকাSaturday , 25 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ী ইউপির ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট ঘোষণা : ন্যায় বিচার যেন দণ্ডিতদেরও হৃদয় ছুঁয়ে যায়: জেলা ও দায়রা জজ

admin
May 25, 2019 10:44 pm
Link Copied!

জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী: সাতক্ষীরা সদর উপজেলার ১৪নং ফিংড়ী ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। একই সাথে সেখানে লিগ্যাল এইড বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ মে) সকাল ১০টায় ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে অগ্রগতি সংস্থার সহযোগিতায় ২০১৯-২০ অর্থ বছরের এই বাজেট সভা অনুষ্ঠিত হয়। এসময় ফিংড়ী ইউপি সচিব জাহাঙ্গীর আলম ২০১৯-২০ অর্থ বছরের জন্য ১৭ কোটি ৯৭ লক্ষ ৬ হাজার ২৭০ টাকার বাজেট ঘোষণা করেন। ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান (বিপিএম), সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সালমা আক্তার, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক।
এসময় অন্যান্যের মধ্যে সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, ইউপি সদস্য মিজানুর রহমান, আফছার উদ্দীন সরদার, মহাদেব কুমার ঘোষ, আব্দুর রকিব ঢালী, সুকুমার সরদার, আশরাফ হোসেন, মহিলা ইউপি সদস্য আছিয়া খাতুন, নাছিমা পারভীন, রেবেকা সুলতানা, সাবেক ছাত্রলীগ নেতা আলামিন রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত তাদের সেবার মান উন্নত করে জনগণের সঙ্গে সেতুবন্ধন গড়ে তুলতে হবে। সেজন্য জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। কে সাজা পেল বা কে জামিন পেল এটা কোন বিষয় নয়, ন্যায় বিচার যেন দণ্ডিতদেরও হৃদয় ছুঁয়ে যায়।
মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকারকে পূর্ণ মর্যাদা দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিচার করলে হবে না, ন্যায় বিচার দেখাতে হবে। আমাদের কাজ ও চলাফেরার মাধ্যমে সারা জেলার মানুষের আস্থা অর্জন করতে হবে। সত্য ও ন্যায়ের পথে চলতে হবে। বিচার বিভাগকে সকলের চেষ্টায় মজবুত করতে হবে। তিনি আরও বলেন, আপনি গরিব হলে সরকার আপনার মামলার ব্যয় বহন করবে। অর্থ নেই বলে আইনী সহায়তা পাবেন না- এটা বর্তমান সরকার হতে দেবে না। যে কোন বিষয়ে লিগ্যাল এইডের মাধ্যমে আইনী পরামর্শ বা সহায়তা পেতে সাতক্ষীরা লিগ্যাল এইড অফিস সব সময় খোলা থাকে। প্রয়োজনে সেখানে যোগাযোগ করলে সহযোগিতা করা হবে। দুর্নীতিতে প্রতি বছর বাংলাদেশের গ্রেড পরিবর্তন হয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ দুর্নীতিতে এমন একটি জায়গায় পৌঁছেছে যে, পৃথিবীর দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই দুর্নীতিকে নিয়ন্ত্রণে এনে দুর্নীতিমুক্ত ঘোষণা করতে সকলকে একসাথে কাজ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।