ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের ৬ কোটি ৬২ লাখ ৪২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে এই বাজেট ঘোষণা করা হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভির হোসেন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরি ২০১৯-২০ অর্থবছরের ৬ কোটি ৬২ লাখ ৪২ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
