ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সরাসরি কৃষকের কাছ থেকে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল শহরের অদূরে বাঁকালে কৃষকের বাড়ি যেয়ে এই ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় বিপুল সংখ্যক কৃষক তাদের ধান বিক্রির জন্য নিয়ে আসেন বাঁকাল মোড়ে।
কৃষি স¤প্রসারণ বিভাগ জানিয়েছে, এ বছর সাতক্ষীরা জেলায় চার লাখ ৮১ হাজার মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে । তবে জেলাব্যাপী কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ২৯১ মেট্রিক টন। প্রতি কেজি ২৬ টাকা দরে এই ধান ক্রয় করা হবে।
কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ প্রমুখ।
