ঢাকাThursday , 23 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহরে হঠাৎ চুরি আতংক

admin
May 23, 2019 10:30 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: পর পর তিনটি বড় ধরনের চুরির ঘটনায় আতংক বিরাজ করছে সাতক্ষীরা শহরবাসীর মধ্যে। তিনটি চুরির মধ্যে দুটি চুরি হয়েছে সন্ধ্যায়। আর চুরির ঘটনাগুলো ঘটেছে কাটিয়া পুলিশ ফাঁড়ির সন্নিকটে।
জানা গেছে, গত শনিবার (১৮ মে) সন্ধ্যায় মাগুরা কামারপাড়া এলাকার অনীল কুমার সাহার ছেলে অজয় কুমার সাহা পরিবার-পরিজন নিয়ে পাশে কীর্ত্তণ শুনতে যান। রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরে দেখেন তার জানালার গ্রিল কাটা। বাড়ি না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরেরা তার ঘরের আলমারি ভেঙে ১৪ ভরি সোনা, নগদ ৪০ হাজার টাকা ও ২৫টি শাড়ি চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে তিনি সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন।
গত ২০ মে সন্ধ্যায় সাতক্ষীরা টিবি হাসপাতালে কর্মরত মধ্যকাটিয়া এলাকার শংকর শেখর তার পরিবার নিয়ে বাজারে যান। বাড়ি ফিরে দেখেন তার জালানার গ্রিল কেটে ৩ ভরি ওজনের সোনার চেইন, দুটি সোনার আংটিসহ বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে। এছাড়া ২১ মে রাতে শহরের নারকেলতলাস্থ রূপালী ট্রেডার্সের সার্টার কেটে ১৩ পিস টায়ার, পাঁচ বালতি মবিল, ৫০ পিস টিউব ও ১০০ পিস রিং টেপ চুরি করে নিয়ে যায় চোরেরা। যার আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। একই এলাকায় পরপর ৩টি বড় চুরির ঘটনায় শহরবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।
এবিষয়ে কাটিয়া ফাঁড়ির ইনচার্জ তছলিম হোসেন বলেন, হঠাৎ চুরির ঘটনা দুঃখজনক। আমরা অভিযান অব্যাহত রেখেছি চোরদের ধরার জন্য।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। মামলাও হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।