ঢাকাThursday , 23 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে সাড়ে ২৬ কেজি রূপা জব্দ, আটক ১

admin
May 23, 2019 10:03 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রূপা, বাই সাইকেল ও অ্যালুমেনিয়ামসহ এক চোরাকারবারীকে আটক করেছে। বুধবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বুধবার সকাল ১১টায় কালিয়ানী বিওপির সদস্যরা গজালিয়া মাঠ থেকে ২২ লক্ষ ৭১ হাজার ৫৮০ টাকা মূল্যের ২৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ভারতীয় রূপা, বুধবার দিবাগত রাত ৮টায় ভোমরা বিওপি’র সদস্যরা লক্ষিদাড়ি থেকে ১২ হাজার ৬০০ টাকা মূল্যের ১২ কেজি ৬০০ গ্রাম ভারতীয় অ্যালুমেনিয়াম, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় তলুইগাছা বিওপি’র টহল সদস্যরা কেড়াগাছি থেকে ৭ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় বাই সাইকেল, বুধবার দুপুর ২টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী থেকে ৫ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় বাই সাইকেল জব্দ ও বুধবার দিবাগত রাত আটটায় মাদরা বিওপির সদস্যরা দক্ষিণ ভাদিয়ালী থেকে একজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় আটক করে। আটককৃত ব্যক্তি হলেন, নারায়নগঞ্জ জেলার নবীগঞ্জ কুশিয়ারা গ্রামের শহিদ হোসেনের ছেলে জাবেদ হোসেন (২৪)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।