ঢাকাThursday , 23 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তৈরী হতে না হতেই উঠে যাচ্ছে পিচ : নওয়াপাড়ায় সড়ক সংস্কারে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ!

admin
May 23, 2019 10:28 pm
Link Copied!

মীর খায়রুল আলম, দেবহাটা: দেবহাটার নওয়াপাড়ায় সড়কের সংস্কার কাজ শেষ হতে না হতেই পিচ উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। আর এতে স্থানীয়রা ফুঁসে উঠেছে ঠিকদার আবুল কালামের বিরুদ্ধে। তবে এঘটনায় ঐ ঠিকাদারের দাবি, রাস্তা সংস্কারে অতিমাত্রায় কেরাসিনের ব্যবহার ও স্থানীয়দের কারসজিতে রাস্তা সংস্কারের পরপরই নষ্ট হতে বসেছে।
খোঁজ নিয়ে জানা যায়, হাদীপুর-জগন্নাথপুর আলিম মাদ্রাসা থেকে বিলগামী ৯৭৫ মিটার এবং সখিপুর আরএন্ডএইচ থেকে কেয়ার রোড পর্যন্ত ৬৮৫ মিটার রাস্তা পিচ করার জন্য একটি প্যাকেজে ৫৪ লাখ ৭৮ হাজার ১৮৫ টাকার কাজ বরাদ্দ দেওয়া হয়। এলজিইডির আওতায় সড়ক সংস্কারের এই কাজ পায় উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা ও মেসার্স সালেহা এন্টারপ্রাইজ পরিচালক আবুল কালাম। গত ১১ এপ্রিল দরপত্র অনুযায়ী কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজের সময় নির্ধারণ করা হয় ০২-০৭-১৯ পর্যন্ত। কাজের শুরুতেই ঠিকাদারী প্রতিষ্ঠানটি নি¤œমানের ইটের খোয়া এবং অন্যান্য সরঞ্জামাদি দিয়ে কাজ শুরু করলে স্থানীয়দের চাপের মুখে পড়ে দুর্নীতি পরায়ন ঠিকাদার আবুল কালাম। পরে তড়িঘড়ি করে কাজ শেষ করেন তিনি। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি এলজিইডির উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম ও জেলা এলজিইডির ইঞ্জিনিয়রকে জানান। পরবর্তীতে এলজিইডির ইঞ্জিনিয়র ঐ সড়কটি সরেজমিনে পরিদর্শনে করে কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের সত্যতা পান। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানটি অদৃশ্য কারণে ঐ সড়কে পুনরায় কোন কাজ করেনি। বৃহস্পতিবার ঐ সড়কটিতে সংবাদকর্মীদের উপস্থিতিতে স্থানীয়রা অনিয়মের বিষয়গুলো তুলে ধরেন।
বিষয়টি নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আবুল কালাম বলেন, কেরোসিন বেশী পড়ে যাওয়ায় ও সড়কে গোবর থাকায় পিচ উঠে আসছে। এছাড়া রাস্তা নষ্ট হওয়ার পিছনে স্থানীয় লোকজনের কারসাজি রয়েছে বলে জানান তিনি।
দেবহাটা উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম জানান, সড়ক যেখানে খারাপ করা হয়েছে সেখানে ঠিক করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলা হয়েছে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, সড়কের সংস্কার কাজে অনিয়মের বিষয়ে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তিনি এলজিইডির সংশ্লিষ্টদেরকে জানানো হয়েছে উল্লেখ করে বলেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।