ডেস্ক রিপোর্ট: শহরের মুনজিতপুরস্থ ইসু মিয়া সড়কে পিচের কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরসভার মহিলা কাউন্সিলর জ্যোৎস্না আরা এই কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, এসও সাগর দেবনাথ, মো. কামরুজ্জামান শিমুল, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি হাফিজুর রহমান খান বিটু, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মীর আজিজুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, পৌরসভার নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ২৫ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে মুনজিতপুরের টিএন্ডটি মোড় হতে সদর থানা মোড় পর্যন্ত ৯০০ মিটার রাস্তা পুনর্নির্মাণ করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
