ঢাকাWednesday , 22 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা প্রেসক্লাব ভবনের দোতলায় অবৈধ নির্মাণ কাজে উদ্বেগ ও নিন্দা : সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

admin
May 22, 2019 10:40 pm
Link Copied!

সাতক্ষীরা প্রেসক্লাবের দোতলায় অবস্থিত পরিত্যক্ত কক্ষটিতে অবৈধ নির্মাণ/সংস্কার কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে উক্ত অবৈধ কার্যকলাপ বন্ধ করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। বুধবার এক বিবৃতিতে এই দাবি জানায় প্রেসক্লাব কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়েছে, সাতক্ষীরা প্রেসক্লাব গভীর উদ্বেগের সাথে লক্ষ করছে যে, ২২ মে সকাল থেকে সাতক্ষীরা প্রেসক্লাবের পুরাতন ভবনের দোতলায় অবস্থিত পরিত্যক্ত কক্ষটিতে একদল লোক হাতুড়ি ও শাবল দিয়ে ভাঙচুর করা শুরু করে। তারা প্রেসক্লাবের কোন অনুমতি ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে উক্ত কক্ষটিতে সংস্কার/নির্মাণ করার চেষ্টা করছে। এরফলে প্রেসক্লাবের অফিস কক্ষ/অতিথি কক্ষসহ পুরাতন ভবনটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং সাংবাদিকদের নিরাপত্তা চরমভাবে বিঘিœত হচ্ছে। বিষয়টি তাৎক্ষণিক সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জকে মৌখিকভাবে এবং পরবর্তীতে লিখিতভাবে অবগত করা হয়েছে।
বিবৃতিতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে উক্ত অবৈধ নির্মাণ/সংস্কার কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে উক্ত অবৈধ কার্যকলাপ বন্ধ করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।