দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়জুল্লা’র চাঁদাবাজি ও ক্যাম্পাসে বিশৃঙ্খলার বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধনের প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজ ছাত্রলীগ।
বুধবার (২২ মে) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে এ মানববন্ধন করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
মানববন্ধনে অভিযোগ করে ছাত্রলীগ নেতারা বলেন, ব্যবহারিকের নামে অতিরিক্ত টাকা আদায়, নতুন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ভর্তি ফি বাবদ অতিরিক্ত টাকা আদায়, পরীক্ষার ফরম ফিলআপের নামের বোর্ড নির্ধারিতের চেয়ে দ্বিগুণ টাকা আদায় করছে কলেজ প্রশাসন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
