ঢাকাTuesday , 21 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সরকারি শিশু পরিবারে ইফতার মাহফিল

admin
May 21, 2019 9:15 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের সাথে ইফতার করলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মঙ্গলবার (২১ মে) শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদ এই ইফতার মাহফিলের আয়োজন করে।
ইফতার মাহফিলে অংশ নিয়ে এমপি রবি শিশু পরিবারের এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজ-খবর নেন ও তাদের রজমানের শুভেচ্ছা জানান। এ সময় শিশুরা এমপি রবিকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে।
পরে জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক হারুন অর রশিদের সভাপতিত্বে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত পারভেজ, শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদের পরিচালক এ.কে.এম আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, প্রবেশন অফিসার মো. মিজানুর রহমান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. জামাল উদ্দিন, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, কাজী কামরুজ্জামান, খুরশীদ জাহান শিলা প্রমুখ।
পরে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি, উন্নয়ন ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদ, শহিদ জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনের শহিদদের রূহের মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।