ঢাকাTuesday , 21 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

admin
May 21, 2019 9:34 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে প্রেমের ফাঁদে ফেলে ও বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ অতঃপর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় পুলিশ অবশেষে প্রেমিক মিঠুন চক্রবর্তীসহ দু’জনকে জনকে গ্রেফতার করেছে। এঘটনায় থানায় মামলা হওয়ার পর ডাক্তারী পরীক্ষা এবং ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি রেকর্ডের জন্য সোমবার ক্ষতিগ্রস্ত ওই ছাত্রীকে পুলিশ হেফাজতে নেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খায়রুল বাশার জানান, ঘটনার নায়ক মিঠুন ও তার সহযোগী রতন ব্যানার্জীকে রবিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার মনোহরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। মিঠুন চক্রবর্তী সাতক্ষীরার তালা উপজেলার দলীয়বাজার মাদরা গ্রামের বিশ্বনাথ চক্রবর্তীর ছেলে এবং রতন মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের খাকুন্দী গ্রামের গনেশ ব্যানার্জীর ছেলে। সোমবার দুপুরে উপজেলার পাড়ালা গ্রামের ক্ষতিগ্রস্ত ওই ছাত্রীকে ম্যাজিস্ট্রেটের নিকট ২২ ধারায় জবানবন্দি রেকর্ড এবং তার ডাক্তারী পরীক্ষার জন্য থানা থেকে যশোরে নেয়া হয়।
মণিরামপুর থানার ওসি (তদন্ত) এসএম এনামুল হক জানান, অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। যার মামলা নং-১৬। তারিখ ১৯/০৫/২০১৯ ইং। এ মামলার বাদী ক্ষতিগ্রস্ত ওই ছাত্রীর পিতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।