ঢাকাTuesday , 21 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঘোজাডাঙ্গায় চারদিনের ধর্মঘট: ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

admin
May 21, 2019 9:16 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ভারতের ঘোজাডাঙ্গায় ডিজিটাল পদ্ধতি চালুর কারণে আমাদানি-রপ্তানিতে ধ্বস নামায় সেদেশের সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ও কার্গোওয়েল ফেয়ার ইউনিয়ন চার দিনের ধর্মঘট ডেকেছে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে ভোমরা স্থল বন্দরে।
ওপারে ঘোজাডাঙ্গা বন্দরে ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকেই বন্ধ হয়ে যায় ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, চলতি সপ্তাহে ভারতীয় কাস্টমসের নির্দেশে ঘোজাডাঙ্গা শুল্কস্টেশনে অনলাইনে (ডিজিটাল পদ্ধতিতে) দাপ্তরিক কার্যক্রম শুরু হয়। এর ফলে ভোমরা ও ঘোজাডাঙ্গা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭০ ভাগ হ্রাস পায়। এর প্রতিবাদে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ও কার্গোওয়েল ফেয়ার ইউনিয়ন মঙ্গলবার থেকে চার দিনের ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় প্রায় আড়াই হাজার আমদানিজাত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে।
ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ও কার্গোওয়েল ফেয়ার ইউনিয়নের ধর্মঘটের কারণে অচল হয়ে পড়েছে ভোমরা বন্দর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।