ঢাকাTuesday , 21 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে রাসায়নিক দ্রব্য মিশ্রিত ৮ মণ আম ধ্বংস, জরিমানা

admin
May 21, 2019 10:47 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: আমে বিষাক্ত রাসায়নিক দ্রব্য মেশানোর অপরাধে কালিগঞ্জে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ধ্বংস করা হয়েছে রাসায়নিক দ্রব্য মিশ্রিত ৮ মণ আম।
সূত্র জানায়, আম পাকানোর জন্য বিষাক্ত রাসায়নিক দ্রব্য প্রয়োগের অভিযোগ পেয়ে মঙ্গলবার (২১ মে) কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের নেতৃত্বে ভাড়াশিমলা ইউনিয়নের হিজলা গ্রামের আহম্মদ আলী পাড়ের ছেলে আম ব্যবসায়ী আনছার আলী পাড়ের নলতাস্থ আমের আড়তে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত মানবদেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থ আমে মেশানোর অপরাধে অসাধু ব্যবসায়ী আনছার আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা করেন এবং জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদ-াদেশ প্রদান করেন। পরে জব্দকৃত ৮ মণ আম নলতা কলেজ মাঠে ট্রাকের চাকায় পিষ্টে জনসম্মুখে বিনষ্ট করা হয়।
এ সময় উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।