ঢাকাTuesday , 21 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র ইফতার মাহফিল

admin
May 21, 2019 10:12 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র কালিগঞ্জ অফিসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মে) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সুপ্রভাত সাতক্ষীরার কালিগঞ্জ প্রতিনিধি শেখ শাওন আহমেদ সোহাগের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সহকারী সম্পাদক আহসানুর রহমান রাজিব, সাব এডিটর নাহিদ হাসান, নলতা প্রেসক্লাবের সভাপতি আহাদুজ্জামান আহাদ প্রমুখ।
ইফতার মাহফিলে অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল, অ্যাডভোকেট জাফরুল্যাহ ইব্রাহিম, প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার দেবহাটা প্রতিনিধি খায়রুল ইসলাম, জাগরণী চক্রের এরিয়া ম্যানেজার নাহিদ হাসান, কালিগঞ্জ শাখা ব্যবস্থাপক তাইফুর রহমানসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আশরাফুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।