ঢাকাMonday , 20 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রাজগঞ্জে যুবকের আত্মহত্যা

admin
May 20, 2019 10:18 pm
Link Copied!

নেংগুড়াহাট (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকা থেকে উজ্জ্বল মন্ডল নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। রোববার (১৯ মে) রাতে বাড়ির পাশের আম গাছের সাথে রশিতে ঝুলে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। উজ্জ্বল মন্ডল উপজেলার রাজগঞ্জ এলাকার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি গ্রামের খোকন মন্ডলের ছেলে। খবর পেয়ে সোমবার (২০ মে) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। স্থানীয় ইউপি সদস্য সাধন মন্ডল জানান, উজ্জ্বল শার্শা উপজেলার রামপুর গ্রামের অনন্ত তরপদারের মেয়ে রীতা তরপদারকে বিয়ে করেছে। উজ্জ্বল তার শ্বশুরের কাছে ধারের ৭৩ হাজার টাকা পাবে। রোববার সন্ধ্যায় সেই টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। তখন রীতা গলায় রশি দিয়ে আত্মহত্যা করতে যায়। টের পেয়ে উজ্জ্বল তাকে নামিয়ে এনে মারপিট করে। একপর্যায়ে উজ্জ্বল স্ত্রীর মাথায় শাবল দিয়ে আঘাত করে। এতে জ্ঞান হারিয়ে ফেলে রীতা। স্ত্রীর মৃত্যু হয়েছে ভেবে উজ্জ্বল সেই রশি দিয়েই আত্মহত্যা করেছে। তবে, স্থানীয়রা বলছেন উজ্জ্বলের দেহে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, মারামারির সময় উজ্জ্বলের স্ত্রীও তাকে পিটিয়েছে। মণিরামপুর থানার এএসআই রুহুল আমিন জানান, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।