ঢাকাMonday , 20 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে কাবিনের লাখ টাকা আত্মসাতের অভিযোগ

admin
May 20, 2019 10:20 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় ডিভোর্সী এক নারীর কাবিনের লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক এক কাউন্সিলরের বিরুদ্ধে। প্রাপ্য টাকা চাওয়ায় উল্টো হুমকি ধামকি দেওয়া হচ্ছে ওই নারীকে।
সোমবার (২০ মে) যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন চৌগাছা উপজেলা শহরের ডাকবাংলো পাড়ার রুহুল আমিনের মেয়ে উম্মে তাওহিদা আমিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উম্মে তাওহিদা আমিন বলেন, ২০১৩ সালের ১৫ মার্চ যশোর সদর উপজেলার নতুনহাট তেঘরি গ্রামের মিজানুর রহমানের ছেলে সিঙ্গাপুর প্রবাসী শাহিদুল ইসলামের সঙ্গে আমার বিয়ে হয়। দেশে ফেরার পর নানামুখী নির্যাতন করে। এক পর্যায়ে গত ১৩ এপ্রিল আমাদের ডিভোর্স হয়েছে। আমাদের ডিভোর্স প্রক্রিয়া জড়িয়ে পড়েন চৌগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর সিদ্দিকুর রহমান। তিনি আমার স্বামী শহিদুল ইসলাম ও তার পরিবারের সাথে যোগসাজস করে কাবিনের এক লাখ ১০ হাজার টাকা নিজে গ্রহণ করেন। সেই টাকা আমার কিংবা আমার পরিবারের হাতে দেয়নি। এখন আমাকে শুধুমাত্র ১০ হাজার টাকা দিতে চাচ্ছে। এর আগেও এলাকায় শালিসের নামে অনেকে ডিভোর্সের সময় কাবিনের টাকা আদায় করে আত্মসাত করেছে এই সাবেক কাউন্সিলর সিদ্দিকুর রহমান।
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক লেবাস ধরে ডিভোর্স মীমাংসার নামে আমাকে দিয়ে ভিভোর্স পেপারে সই করিয়ে নিয়েছে। টাকা চাইলে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। আপনাদের মাধ্যমে দ্রুত পাওনা পরিশোধের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উম্মেল তাওহিদা আমিনের মা রুবিনা খাতুন।
অভিযোগ প্রসঙ্গে সাবেক কাউন্সিলর সিদ্দিকুর রহমান বলেন, মেয়েটির ভগ্নিপতি আমাকে অনুরোধ করেছিল ডিভোর্স সম্পন্ন করিয়ে দিতে। দুই পক্ষকে নিয়ে বসে ডিভোর্স হয়েছে। কাবিনের টাকা ছেলে পক্ষ আমার হাতে দিয়েছিল সত্যি। কিন্তু আমি সেই টাকা মেয়েটির ভগ্নিপতির হাতে দিয়ে দিয়েছি। এখন তারা আমার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ করছে। যা সম্পূর্ণ মিথ্যা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।