ঢাকাMonday , 20 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মানব পাচার প্রতিরোধ বিষয়ক সমাবেশ

admin
May 20, 2019 10:01 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ স.ম আলাউদ্দীন মিলনায়তনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মানব পাচার প্রতিরোধ ও দমন জাতীয় কর্মপরিকল্পনা বিষয়ক এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফতেমা জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক হারুনার রশিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসার মোস্তফা জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের, অতিরিক্ত পিপি শাহনওয়াজ পারভিন মিলি, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি রফিকুল ইসলাম, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল, ইনসিডিন বাংলাদেশের সমন্বয়কারী রফিকুল ইসলাম খান, সাতক্ষীরা প্রতিনিধি সাকিবুর রহমান প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন যুব প্রতিনিধি, শিশু প্রতিনিধি ও উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।
এসময় বক্তারা বলেন, মানব পাচারের মতো সামাজিক ব্যাধি দূরীকরণে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। একই সাথে এ কাজের ফলাফলও বিশ্লেষণ করতে হবে। কারণ এ ধরনের সামাজিক ব্যাধি ক্রমেই সংক্রমিত হচ্ছে। বাল্য বিবাহ বন্ধ, শিশু কিশোরদের হাতে এনড্রয়েড মোবাইল নয়, শিশু শ্রম বন্ধ এবং পারিবারিক সহিংসতা দূরীকরণের মতো পরামর্শ বাস্তবায়ন করা গেলে সমাজ থেকে মানবপাচারের মতো ঘৃণ্য অপরাধ নির্মূল হওয়া সম্ভব। এ জন্য সচেতন হতে হবে অভিভাবক ও স্কুল কলেজের শিক্ষকদের। এজন্য আইনের যথাযথ প্রয়োগও জরুরি। নোটারি পাবলিক এর মাধ্যমে কোনো বিয়ে হয় না উল্লেখ করে তারা বলেন, সমাজে কিছু সংখ্যক অসাধু ম্যারেজ রেজিস্ট্রার টাকার বিনিময়ে অপ্রাপ্ত বয়সের কিশোর কিশোরীদের বিয়ের কাগজপত্র তৈরি করছে। এধরনের বিয়ের পরিণতি অপুষ্ট সন্তানের জন্ম, শিশু ও মায়ের রোগগ্রস্ত হয়ে উঠা যার শেষ পরিণতি সংসার ভেঙ্গে যাওয়া এবং মা ও শিশুর অকাল মৃত্যু। আত্মহত্যা এমনকি পারিবারিক সহিংসতায় কিশোরী মায়ের মৃত্যুর ঘটনাও ঘটে চলেছে একই কারণে।
আলোচনায় অংশ নিয়ে তারা আরও বলেন দারিদ্র্য, শিক্ষার অভাব, স্বামীর বাড়ি থেকে বিতাড়িত মেয়েরা সচরাচর পাচারের শিকার হয়ে থাকে। দেশের সীমানার বাইরে নিয়ে তাদের বিক্রি করে দেওয়া হয় পতিতালয়ে। তাদের জীবনের বাকি অংশ কাটে অমানুষিক কষ্টে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।