ঢাকাMonday , 20 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তিয়াসায় মিটে পিপাসা : জুলকার নাঈম

admin
May 20, 2019 11:18 pm
Link Copied!

পথিক আমি ভবঘুরে
মন পাখি চলেছে উড়ে।
বাহারি রঙের ইচ্ছে সুতোয়
স্বপ্ন বুনেছি হাজারো নকশায়।
কখনো বা নীল সুতার বুনন
নীল পরীর রঙিন ডানার মতন।
কোন এক স্বপ্নের মোড়ে দাঁড়িয়ে
প্রতীক্ষায় থেকেছি হাত বড়িয়ে।
খরা ধরা এই পিপাসায়
মিটেছে আজি তিয়াসায়।
চোখ মোর জুড়ায়েছে
যখনই সে প্রথম সামনে এসেছে।
এলো কুন্তলে করিছে খেলা
বাতাসে যেন বাবুই বাসার দোলা।
দুধে-হলুদে মিশিয়া
গায়ের বরণ হলুদিয়া।
অস্থির ঢেউ লাগা সে নেত্র
প্রশান্ত থেকে উঠে আসা ¯্রােত মাত্র।
বাঁকা চাঁদে কাটা সুপারি
রঙে ওষ্ঠ বাহারি।
নথে সাজানো নসিকা,
অবয়বে যেন রাঁধিকা।
বাঁধ ভাঙা অলুক হাসি
বাঁজে মন্ত্রমুগ্ধ কোন বাঁশি।
সুন্দরের বাগিচার হৃদ-কোঠায়
তিয়াসা, হবে কি মোর ঠাই?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।