ঢাকাMonday , 20 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝিকরগাছায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

admin
May 20, 2019 10:21 pm
Link Copied!

ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (২০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে মূ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন উপস্থিত থেকে এ দায়িত্ব বুঝিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুকুল, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল, ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার অফিসার্স ইনচার্জ আ. রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার দীপঙ্কর দাশ, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিএম কামরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আরব আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার সুলতানা, ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ, উপজেলা যুবলীগ সদস্য রফিকুল ইসলাম বাপ্পি, শামিম রেজা, জাফিরুল হক, পৌর আহবায়ক একরামুল হক খোকন, যুগ্ম আহবায়ক মুনিরুল আলম মিশর, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি শামসুর রহমান, পৌর সভাপতি ফারুক হোসেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়েদ ইমরান রশিদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।