ঢাকাMonday , 20 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ঘেরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

admin
May 20, 2019 10:18 pm
Link Copied!

খাজরা প্রতিনিধি: আশাশুনিতে একটি মৎস্য ঘেরে বিষ দিয়ে দুই লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আশাশুনি থানায় ৩ ব্যক্তিকে অভিযুক্ত করে এজাহার দাখিল করেছেন চেউটিয়া গ্রামের লতিফ সরদারের ছেলে বিল্লাল হোসেন।
লিখিত অভিযোগে জানা যায়, খাজরা ইউনিয়নে কাপসন্ডা মৌজায় দেবহাটা থানার গোবরাখালী গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের দুই বিঘা জমি লীজ নিয়ে চেউটিয়া গ্রামের মৃত ছবেদ আলী সরদারের ছেলে লতিফ সরদার মাছ চাষ করতেন। কিন্তু হারীর টাকা ঠিকমত পরিশোধ না করায় জমির মালিক চলতি বছর বিল্লালকে ঐ জমির ইজারা দিলে বিল্লাল মাছ চাষ করা শুরু করে। লতিফ সরদার জমির মালিককে তাড়ানোর হুমকি দিতে থাকলে তিনি তার বিরুদ্ধে আশাশুনি থানায় ১০২৭ নং সাধারণ ডায়েরি করেন। মুছলেকা দিয়ে লতিফ সরদার সে যাত্রা রেহাই পায়। এরই জের ধরে গত রবিবার (১৯ মে) সন্ধ্যার দিকে লোকজন যখন ইফতার ও মাগরিবের নামাযে ব্যস্ত সে সময় লতিফ সরদার, তার স্ত্রী ও ছেলে মিলে ঘেরে রিপকর্ড (বিষ) প্রয়োগ করে। খবর পেয়ে বিল্লাল ঘেরে গিয়ে দেখতে পায় তার ঘেরের বাগদা, হরিনা, গলদাসহ বিভিন্ন প্রজাতির প্রায় দুই লক্ষাধিক টাকার মাছ মরে গেছে। এ ব্যাপারে বিল্লাল বাদী হয়ে লতিফ সরদার ও তার স্ত্রী-ছেলে কে আসামি করে আশাশুনি থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।